শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৮:৫০
শিরোনাম
● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু করা হবে: সড়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু করা হবে: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতকে সুশৃঙ্খল করা হবে।

তিনি বলেন, “শৃঙ্খলা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। এখানে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।”

রেল যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে চলাচলের জন্য লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে প্রয়োজনীয় কোচ এসে পৌঁছালে আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু করা হবে।

এ ছাড়া রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২০ জুন ২০২৬ | Globe kalprakash.com

আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু করা হবে: সড়ক মন্ত্রী

বিস্তারিত কমেন্টে