শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৩:০৭
শিরোনাম
● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে গুরুতর ফ্র্যাকচার হয়। মেরুদণ্ডে সফল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বাইয়ে এনে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এবার ভক্তদের জন্য স্বস্তির খবর এল।

নুসরতের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘অত্যন্ত কঠিন একটি পর্ব পার করার পরে অবশেষে অভিনেত্রীর মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। তিনি এখন বেশ কিছু দিন নিজের বাড়িতে বিশ্রামে থাকবেন।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নুসরতের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। তাই আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর টিম।

বালিতে ছুটি কাটাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন নুসরত। প্রথমে স্থানীয় হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু মেরুদণ্ডের চোট গুরুতর হওয়ায় দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া এবং নাকে চিকিৎসার নল লাগানো অবস্থায় অভিনেত্রীর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলো দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে।

এর মধ্যে হাসপাতাল থেকে ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গান দেখার একটি দৃশ্য ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়।’ অভিনেত্রীর সেই বার্তায় আশার আলো দেখেছিলেন অনুরাগীরা।

দুর্ঘটনার আগে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নুসরত। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সাইলেন্ট কমেডি থ্রিলার ‘উফ ইয়ে সিয়াপা’-তে সোহম শাহ ও নোরা ফাতেহির সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রেমো ডি’সুজার পরিচালনায় টাইগার শ্রফের বিপরীতে একটি অ্যাকশন ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

বিস্তারিত কমেন্টে