শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৫:০৬
শিরোনাম
● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার

ব্যতিক্রমী সাজে ফারিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:২৮
শেয়ার: mail
ব্যতিক্রমী সাজে ফারিয়া

কদিন আগেই শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এবার নিজের ‘অন্য রূপ’ দেখালেন এই অভিনেত্রী।

কেমন এই রূপ? কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার, যা ব্যতিক্রমী কম্বিনেশন। এর সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। ছবি দেখে আঁচ করা যায়, সেগুলো কোনো লিফটে তোলা।

সাজ যেমন ব্যতিক্রম, ক্যাপশনেও সেই বার্তা দিয়েছেন ফারিয়া। তিনি লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’

ফারিয়ার এই ব্যতিক্রমী রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তাঁর অনুসারীরা। কেউ ইতিবাচক মন্তব্য করছেন, কেউ আবার নেতিবাচক। এক অনুসারীর মন্তব্য, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’ এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। তবে কোনো মন্তব্যেই ভ্রূক্ষেপ করছেন না তিনি।

পোস্টটি দেওয়ার চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি।

ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের নির্মাণে এই সিনেমার শুটিং কিছুদিন আগে শুরু হয়েছে। এতে তাঁর সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্যতিক্রমী সাজে ফারিয়া

বিস্তারিত কমেন্টে