শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৬:৪৩
শিরোনাম
● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সব মোটরযান মালিককে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে শর্তানুযায়ী নম্বরপ্লেট প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএ সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার সুনির্দিষ্ট আইনি বিধান রয়েছে। সেই বিধান কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের ক্ষেত্রে সামনের অংশে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। আর স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হতে হবে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থ। উভয় শ্রেণির প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

প্লেটের উপকরণ ও নকশা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। প্লেটের ওপর কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। সাদা বা প্রাকৃতিক ধাতব পটভূমির ওপর কালো রঙে সুস্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা মেট্রো-ল-১১-১২২৯ ফরম্যাট উল্লেখ করে বিআরটিএ জানিয়েছে, মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপিই সামনে দৃশ্যমান রাখতে হবে।

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নজরদারি জোরদারের অংশ হিসেবে বিআরটিএ স্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেল মালিককে নিজ দায়িত্বে এ শর্ত পূরণ করতে হবে। অন্যথায় সড়ক পরিবহন আইনের আওতায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

বিস্তারিত কমেন্টে