রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৪:২৯

বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি: রোনালদো

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি: রোনালদো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পুরো দল। বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

তবে এমন পরিস্থিতিতে নীরব থাকেননি পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এখনই।

রোনালদো লিখেছেন, “আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, ঠিক সেভাবে শুরু করতে পারিনি। কিন্তু বিশ্বকাপ এখনো অনেক বাকি। মূল লড়াই তো সবে শুরু।”

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বক্তব্যে ফুটে উঠেছে তার চিরচেনা আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা। প্রথম ম্যাচে গোলের দেখা না পাওয়ায় সমালোচনার তীর ছুটে এসেছে তার দিকে। বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

তবে পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বিশ্বাস করেন, একটি ম্যাচ দিয়ে পুরো আসর বিচার করা ঠিক হবে না। সামনে থাকা ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

সতীর্থদের উদ্দেশে রোনালদোর বার্তা, অতীতের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে হবে। একই সঙ্গে সমর্থকদেরও দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই অধিনায়ক।

এবারের বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও বিশ্বকাপ ট্রফি এখনো অধরা। তাই সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপার স্বপ্ন পূরণে তিনি এবং পর্তুগাল যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, সেই বার্তাই দিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি: রোনালদো

বিস্তারিত কমেন্টে