বাংলাদেশ ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

আমির খসরু মাহমুদ চৌধুরী। (ছবিঃ সংগৃহীত)

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ৭ এপ্রিল থেকে বিদ্যুৎ কেন্দ্রটিতে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হবে। প্রকল্পের একটি ইউনিট আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

জ্বালানি সংকট মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়া এখন অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ সংযোজনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সব ধরনের সম্ভাব্য পথ ব্যবহার করে এই স্থিতিশীলতা অর্জনে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততার বিষয়ে মন্ত্রী সতর্ক অবস্থান ব্যক্ত করে বলেন, সরকার বর্তমানে প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে কীভাবে বিষয়টি এগোয় তা দেখা হবে।

এছাড়া, জ্বালানি খাতে বেসরকারি খাতের ভূমিকা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, চলমান জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

প্রকাশিত: ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬