মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৩০:৩২
শিরোনাম
● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ

সরকারি ১৮০ দিনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৫০
শেয়ার: mail
সরকারি ১৮০ দিনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, যার অনেকগুলো স্থানীয় পর্যায়ে ১৮০ দিনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে সুনির্দিষ্ট মেয়াদে বৃক্ষরোপণ চলছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৫ জুন ২০২৬ ইং তারিখ সোমবার, সরকারি কর্মসূচির অংশ হিসেবে সানারচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন্নাহার মনি, অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোঃ নাজিম উদ্দিন এবং চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান।

এছাড়াও সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক মোঃ আঃ সালাম শিকদার, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মোঃ সামছুল আলম তারেক, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ আঃ খালেক এবং মোঃ রশিদুল আলম শিকদার প্রমুখ ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অপরিহার্য উপায়। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা প্রকৃতি থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে আমাদের জন্য জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পরিবেশ এক ভয়াবহ সংকটের সম্মুখীন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যাগুলো বেড়েই চলেছে। এই সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

সরকারি ১৮০ দিনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে