শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৫:০০

আমাদের ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
আমাদের ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। তবে ম্যাচের ফলের চেয়ে নিজেদের পারফরম্যান্স নিয়েই বেশি হতাশ সেলেসাও শিবির। বিশেষ করে প্রথমার্ধের নৈপুণ্য নিয়ে কঠোর সমালোচনা করেছেন দলের ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। বাকি সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচ শেষে দানিলো স্বীকার করেন, প্রথমার্ধে ব্রাজিল নিজেদের সেরা ছন্দে ছিল না। তার মতে, অবস্থানগত ভুল, টেকনিক্যাল দুর্বলতা এবং কৌশলগত অসংগতি মিলিয়ে দলটি অনেকটাই এলোমেলো ফুটবল খেলেছে।

তিনি বলেন, প্রথমার্ধে দল অতিরিক্ত চাপের মধ্যে ছিল। সেই চাপ থেকেই খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং একের পর এক ভুলের জন্ম হয়। দানিলোর মতে, ভাগ্য সহায় না হলে বিরতির আগেই আরও গোল হজম করতে পারত ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধে দলের পরিবর্তিত রূপে আশার আলো দেখছেন এই মিডফিল্ডার। বিরতির পর বলের নিয়ন্ত্রণ বৃদ্ধি, আক্রমণ গড়ে তোলা এবং ম্যাচের গতি নিজেদের পক্ষে নেওয়ার সক্ষমতা ব্রাজিলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

একই সুর শোনা গেছে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠেও। তিনি বলেন, মরক্কো শুরু থেকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ফলে ম্যাচটি ব্রাজিলের জন্য সহজ ছিল না। যদিও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য ছিল, বাস্তবতা ভিন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের খেলোয়াড়রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় ২০ জুন সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

আমাদের ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

বিস্তারিত কমেন্টে