বাংলাদেশ ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলেন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটি এলাকার বাসিন্দা রাহিম ভুইয়া (৪০) এবং তার স্ত্রী রিমা বেগম টুক্কি (৩৬)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে কয়েকজন পুলিশ সদস্য নিজেদের পরিচয় গোপন রাখতে ছদ্মবেশ ধারণ করেন। কেউ বোরকা পরে নারী সেজে এবং কেউ অটোরিকশা চালকের বেশে অভিযানে অংশ নেন। পরিকল্পিত এই অভিযানে পুলিশ দ্রুত ওই দম্পতির বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রাহিম ভুইয়া ও রিমা বেগম টুক্কিকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনই এলাকায় পরিচিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

এদিকে পুলিশের এই ব্যতিক্রমী ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে এমন কার্যকর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

বুধবার, ১০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬