বাংলাদেশ ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সোমবার (৮ জুন) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দলীয় সূত্রের দাবি, একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বার কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

দলীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত নেতার লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা দলে বরদাশত করা হবে না বলেও জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

kalprakash.com/SAS

বুধবার, ১০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: ০১:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬