মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৮:১৮

মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী ও এক অনলাইন জুয়াড়িকে আটক করে চাটমোহর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের তানজিল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৭) এবং জাবরকল এলাকার শামীম হোসেন (২৬)।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনলাইন জুয়াড়ি শামীম হোসেনকে ২০০ টাকা জরিমানা এবং মাদকসেবী হৃদয় হোসেনকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত হৃদয় হোসেনকে মঙ্গলবার (৯ জুন) পাবনা জেলা কারাগারে পাঠানো হবে। অপরদিকে জরিমানার অর্থ পরিশোধের পর শামীম হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

বিস্তারিত কমেন্টে