বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪৮:২০
শিরোনাম
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড

৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:১৪
শেয়ার: mail
৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ৬ জুন এ সংক্রান্ত একটি পত্রের মাধ্যমে বোর্ডের আওতাধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে বিষয়টি অবহিত করে।

রোববার (৭ জুন) দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও কলেজগুলোতে প্রেরিত পত্রে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও কলেজ ভর্তির কাগজপত্রসহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে যোগাযোগ করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান

বিস্তারিত কমেন্টে