পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৬ জুন) রাতে চাটমোহর থানা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় ওসি মো. অলিউর রহমান বলেন, মাদক, অবৈধ মাটি কাটা, জুয়া, সন্ত্রাসসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের কাছে পুলিশের ভালো কাজের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু, ভোরের কাগজ প্রতিনিধি কে এম রাসেল রহমান বকুল, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশিষ ভট্টাচার্য তুষার, ভোরের দর্পণের এম এ জিন্নাহ, ইনকিলাবের জাহাঙ্গীর আলম, আমার সংবাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু।
উল্লেখ্য, গত ১ জুন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মো. অলিউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা মো. অলিউর রহমান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
kalprakash.com/SAS