বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

মানিকগঞ্জের আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে আলোচিত ভাবি ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে নির্মমভাবে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী ছালাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইউসুফ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাড়ির ভেতর থেকে ছালামের স্ত্রী আমিনা ও ছেলে আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক ছিলেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, “এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে নিহতদের স্বজনরা দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার, ৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

মানিকগঞ্জের আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০২:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬