বাংলাদেশ ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা, মুক্তির আগেই পরিচালককে লিগ্যাল নোটিশ সালমানের

সংগৃহীত ছবি

বলিউড তারকা সালমান খানের জীবনের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে ঘিরে নির্মিতব্য একটি সিনেমা মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে।

পরিচালক ভারত শ্রীনাথ নির্মিত ‘কালা হিরণ : দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমাটিকে কেন্দ্র করে সালমান খানের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সিনেমাটিতে সালমান খানের নাম, ব্যক্তিগত পরিচিতি এবং বহুল আলোচিত ওই মামলার ঘটনাকে কেন্দ্র করে কাহিনি উপস্থাপন করা হয়েছে, যা তার অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সালমান খানের আইনজীবীদের পক্ষ থেকে পাঠানো নোটিশে সিনেমাটির মুক্তি স্থগিত রাখা, প্রচারণামূলক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা এবং নিঃশর্ত লিখিত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে প্রযোজক অমিত জানি বিষয়টিকে ‘ভয় দেখানোর চেষ্টা’ বলে দাবি করেছেন। তিনি জানান, সিনেমাটি কোনো বায়োপিক নয় এবং এটি একটি সৃজনশীল কাজ। তার মতে, আইনি নোটিশ অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত প্রতিক্রিয়া।

নির্মাতারা জানিয়েছেন, আগামী ২০ জুন ছবিটির টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে এর আগেই তৈরি হওয়া এই আইনি বিতর্ক সিনেমাটিকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি করেছে।

অন্যদিকে আইনজীবীদের দাবি, মামলাটি এখনো বিচারাধীন থাকায় এ ধরনের চলচ্চিত্র বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং জনমতকে প্রভাবিত করে ন্যায্য বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এখনো সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা, মুক্তির আগেই পরিচালককে লিগ্যাল নোটিশ সালমানের
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা, মুক্তির আগেই পরিচালককে লিগ্যাল নোটিশ সালমানের

প্রকাশিত: ০৬:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬