বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৯:১৯
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি আদালতে

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৪৮
শেয়ার: mail
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি আদালতে

রামিসা ও আসামি সোহেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণকালে তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই অহিদুজ্জামান এ তথ্য জানান।

এদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী বুধবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে ভিকটিমের মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তারসহ একাধিক স্বজন ও প্রতিবেশী আদালতে সাক্ষ্য দেন।

এছাড়া তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্য, সুরতহাল ও ময়নাতদন্ত প্রস্তুতকারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তা পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি প্রদান করেন।

রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে সাক্ষ্যগ্রহণের জন্য এজলাসে নেওয়া হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি আদালতে

বিস্তারিত কমেন্টে