বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু বেড়ে ৬০০-এর কাছাকাছি

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত কোনো মৃত্যু না থাকলেও উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন করে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যাদের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু, আর হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫০৪ জন শিশু।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন শিশুর শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৯২ জন শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু বেড়ে ৬০০-এর কাছাকাছি

প্রকাশিত: ০৪:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬