বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

কয়েক দিন আগে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-৬ এলাকায় একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, তার মৃত্যু অন্তত ৭–৮ দিন আগে হয়েছে এবং দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল।

পল্লবী থানার ওসি মো. হাসান বাসির জানান, বৃদ্ধা ওই বাসায় তার মেয়ের সঙ্গে থাকতেন। তবে তারা আলাদা কক্ষে অবস্থান করতেন। কিছুদিন কোনো সাড়া না পেয়ে পরে একজন নার্সকে ডাকা হলে তিনি কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি। এ কারণে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নারীর মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন, যিনি প্রায় পাঁচ বছর আগে মারা যান। এছাড়া ওই বৃদ্ধার তিন ছেলে রয়েছে, যাদের মধ্যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট শিক্ষক এবং আরেকজন কানাডা প্রবাসী হিসেবে পরিচিত। তারা আলাদা থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃতের কক্ষটি দীর্ঘদিন অপরিচ্ছন্ন ও অবহেলিত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

কয়েক দিন আগে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

প্রকাশিত: ০২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬