বাংলাদেশ ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

ঈদের ছুটি শেষে পুরোনো রূপে ফিরছে ঢাকা, সড়কে বাড়ছে যানবাহনের চাপ

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরছে রাজধানী ঢাকা। রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান খুললেও সোমবার পর্যন্ত শহরের সড়কগুলো ছিল তুলনামূলক ফাঁকা ও স্বস্তিদায়ক।

তবে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর চিত্র বদলে গেছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, ফিরেছে আগের মতো ব্যস্ততা।

উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুর এলাকার বিভিন্ন সড়কে সকাল থেকেই যানজটের চাপ দেখা যায়। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় এবং অনেক স্থানে যান চলাচল ধীরগতিতে চলতে থাকে।

বিশেষ করে উত্তরা থেকে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও মোটরসাইকেলের চাপ বেশি দেখা গেছে। একই সঙ্গে খিলক্ষেত, কুর্মিটোলা ও আশপাশের এলাকায় অফিসগামী মানুষের ভিড়ও বাড়তে শুরু করেছে।

ট্রাফিক পুলিশ সদস্যদেরও এসব এলাকায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। গণপরিবহনের চালকরা জানান, গত কয়েক দিনের তুলনায় যাত্রী সংখ্যা বাড়লেও পুরোপুরি স্বাভাবিক চাপ ফিরতে আরও কিছুদিন সময় লাগবে, বিশেষ করে স্কুল-কলেজ খুললে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। দূরপাল্লার বাসে করে বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে ফিরছেন অনেকে।

যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও কিছু বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে রাজধানী ধীরে ধীরে আবার তার পুরোনো ব্যস্ত রূপে ফিরছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

ঈদের ছুটি শেষে পুরোনো রূপে ফিরছে ঢাকা, সড়কে বাড়ছে যানবাহনের চাপ

প্রকাশিত: ০১:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬