বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

নওগাঁয় ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী একক বক্তৃতা অনুষ্ঠান

বাঙালি মুসলিম সমাজের প্রগতিশীল চিন্তা ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ঐতিহাসিক বাতিঘর ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে নওগাঁয় এক ব্যতিক্রমী ও মননশীল একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান এর একক বক্তৃতা প্রদান করেন। ’জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই কালজয়ী স্লোগানকে বুকে ধারণ করে সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের হোটেল আয়োজনে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন- নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক এস.এম মোজাফফর হোসেন। এসময় কবি ও লেখক আতাউল হক সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আল-মেহমুদ রাসেল বক্তব্য রাখেন।

এসময় শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান তিনি প্রায় ঘণ্টাব্যাপী তথ্যসমৃদ্ধ ও মননশীল একক বক্তব্যে মুসলিম সাহিত্য সমাজের ঐতিহাসিক পটভূমি, বাঙালি মুসলমান সমাজের আধুনিকায়ন এবং সমসাময়িক মুক্তবুদ্ধি চর্চার প্রাসঙ্গিকতা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন।

একক বক্তৃতার পর অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত সুধীজন মুসলিম সাহিত্য সমাজ ও শিখা আন্দোলন নিয়ে বিভিন্ন কৌতুহলী প্রশ্ন করেন এবং প্রধান বক্তা অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে সেগুলোর উত্তর প্রদান করেন।

নওগাঁর সাংস্কৃতিক ইতিহাসে এই ধরণের নিরেট বুদ্ধিবৃত্তিক ও একক বক্তৃতাধর্মী আয়োজন এবারই প্রথম, যা উপস্থিত সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীর সংক্ষিপ্ত জীবনী পাঠ ও প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করেন- ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নীলিমা তাবাসসুম।

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

নওগাঁয় ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী একক বক্তৃতা অনুষ্ঠান

প্রকাশিত: ১২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬