বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আজ (১ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রায় দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ (চিড়া শিন্নী) উৎসব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর রুহানি ফয়েজ লাভের আশায় উপজেলার ঐতিহ্যবাহী হাবেলি বাড়ি আল-হোসাইনী দরবার শরীফে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভাটি অঞ্চলের অলি হিসেবে খ্যাত নয়কোষা জমিদারি ত্যাগী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর বংশধর হযরত সৈয়দ আবদুল করিম আল-হোসাইনী (রহ.) এ শিন্নী উৎসবের প্রচলন করেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিভরে এ আয়োজন পালন করে আসছেন।

প্রতি বছর বোরো ধান কাটার মৌসুম শেষে অষ্টগ্রাম, পূর্ব অষ্টগ্রাম, দেওঘর ও কাস্তুল এলাকার গাউসে পাকের আশেকানরা সম্মিলিতভাবে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। এ বছরও সকাল ১০টা থেকে দরবার শরীফের মাজার প্রাঙ্গণে শিন্নী প্রস্তুতের কার্যক্রম শুরু হয়। প্রায় ১০ মণ চিড়া, গুড় ও খাঁটি কাঁচা দুধের সমন্বয়ে তৈরি করা হয় বিপুল পরিমাণ তাবারক।

অনুষ্ঠানে ভাটি অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও অনুসারীর উপস্থিতিতে দরবার শরীফ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

বিকেলে মিলাদ মাহফিল, কিয়াম ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল-হোসাইনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোমতাজ হাসান আল-হোসাইনী, আল-হোসাইনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহিবুল হাসান এবং মাওলানা মুফতি মো. আদনান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এবং সৈয়দ আহমেদুল কবির প্রিন্স।

সবশেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত ভক্ত, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তাবারক বিতরণের মাধ্যমে বিকেল ৫টায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসবের সমাপ্তি ঘটে।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬