বাংলাদেশ ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৯ মে) রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৫৮০৬-এর মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী বাংলাদেশে ফিরছেন। হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

এর আগে গত ১৭ এপ্রিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ব্যবস্থা এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

মন্ত্রণালয়ের দাবি, এসব সমন্বিত প্রস্তুতির ফলে কোনো বড় ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সফলভাবে সৌদি আরবে যাত্রা করতে সক্ষম হয়েছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

প্রকাশিত: ১০:৫২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬