রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫০:১৫
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:২৬
শেয়ার: mail
হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

২০১৪ বিশ্বকাপে হামেস রদ্রিগেজের উদযাপন। ছবি: সংগৃহীত

অসুস্থতা ও অনিয়মিত খেলার সময় পার করলেও ২০২৬ ফিফা বিশ্বকাপে কলম্বিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন হামেস রদ্রিগেজ। সোমবার (২৫ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের হয়ে মাত্র ১৫ ম্যাচের মধ্যে ২টিতে খেলেছেন হামেস রদ্রিগেজ। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৯৪ মিনিট। তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় তাকে দলে রাখা হয়েছে এবং অধিনায়কত্বও দেওয়া হয়েছে।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী এই মিডফিল্ডারের সঙ্গে দলে আছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার দানিয়েল মুনোজ ও জেফারসন লেরমা। সাবেক আর্সেনাল গোলরক্ষক ডেভিড ওসপিনাও রয়েছেন স্কোয়াডে।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

রক্ষণভাগ: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা, ডেইভার মাচাদো।

মিডফিল্ড: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ (অধিনায়ক), জামিন্তন কাম্পাস।

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ, জন কর্দোবা।

২০২২ বিশ্বকাপে জায়গা না পেলেও এবার আবারও বিশ্বমঞ্চে ফিরছে কলম্বিয়া। গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে উজবেকিস্তান, কঙ্গো এবং পর্তুগালের।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

বিস্তারিত কমেন্টে