বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৩:৫৬
শিরোনাম
● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়।

ভূমিকম্পের পর চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এই কম্পনের ফলে সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি। ফলে উপকূলীয় এলাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে দেশটিতে নিয়মিত ভূকম্পন দেখা যায়।

উল্লেখ্য, চিলির ইতিহাসে ১৯৬০ সালে ভালদিভিয়ায় ৯.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। এছাড়া ২০১০ সালে ৮.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়।

সূত্র: আনাদোলু

kalprakash.com/SS

ট্যাগসমূহ: চিলি ভূমিকম্প

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

বিস্তারিত কমেন্টে