বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৭:০৭
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বিশ্বকাপে আর্জেন্টিনার ছয় কোচ, ব্রাজিল শূন্য—ডাগআউটেও আধিপত্য আর্জেন্টাইনদের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:৩৭
শেয়ার: mail
বিশ্বকাপে আর্জেন্টিনার ছয় কোচ, ব্রাজিল শূন্য—ডাগআউটেও আধিপত্য আর্জেন্টাইনদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই মাঠের উত্তেজনা, গোলের লড়াই আর শিরোপার স্বপ্ন। তবে তার আড়ালে সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডাগআউটের কৌশলগত যুদ্ধ, যেখানে কোচদের সিদ্ধান্তই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

আধুনিক ফুটবলে বিদেশি কোচদের ওপর নির্ভরতা বাড়ছে, আর আসন্ন বিশ্বকাপে সেই প্রবণতাই আরও স্পষ্ট। এবার মোট ২৬টি দল ভরসা রাখছে বিদেশি কোচের ওপর।

এই তালিকায় সবচেয়ে এগিয়ে আর্জেন্টিনা। দেশটি থেকে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছেন সর্বোচ্চ ছয়জন কোচ। শুধু নিজ দেশ নয়, দক্ষিণ ও উত্তর আমেরিকার একাধিক দলও আর্জেন্টাইন কোচদের কৌশলের ওপর নির্ভর করছে।

তাদের মধ্যে রয়েছেন লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে), সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর) এবং নেস্তর লরেঞ্জো (কলম্বিয়া)।

অন্যদিকে ব্রাজিলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি থেকে এবার বিশ্বকাপে কোনো কোচই নেই। বরং ব্রাজিল জাতীয় দল খেলতে যাচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যেখান থেকে পাঁচজন কোচ বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে আছেন দিদিয়ের দেশম, রুডি গার্সিয়া (বেলজিয়াম), সাব্রি লামুশি (তিউনিসিয়া), সেবাস্তিয়ান দেসাব্রে (ডিআর কঙ্গো) এবং সেবাস্তিয়ান মিনিও (হাইতি)।

তৃতীয় অবস্থানে স্পেন, দেশটির চারজন কোচ কাজ করছেন বিশ্বকাপে। এদের মধ্যে রয়েছেন লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ (পর্তুগাল), হুলেন লোপেতেগি (কাতার) এবং থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)।

এছাড়া ইতালি ও জার্মানি থেকে তিনজন করে কোচ বিশ্বকাপে আছেন। ইতালি জাতীয় দল বিশ্বকাপে না খেললেও কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে, ফ্যাবিও ক্যানাভারো উজবেকিস্তানে এবং ভিনসেনজো মন্তেলা তুরস্কের কোচ হিসেবে কাজ করছেন।

সব মিলিয়ে বিশ্বকাপের ২২টি দল এবার নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশ স্থানীয় কোচ নিয়েই মাঠে নামছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপে আর্জেন্টিনার ছয় কোচ, ব্রাজিল শূন্য—ডাগআউটেও আধিপত্য আর্জেন্টাইনদের

বিস্তারিত কমেন্টে