বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৩:৩১
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

রাজস্ব আদায়ে পদে পদে দুর্নীতি রয়েছে: গোলাম পরওয়ার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
রাজস্ব আদায়ে পদে পদে দুর্নীতি রয়েছে: গোলাম পরওয়ার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের সঙ্গে জড়িত বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার

রোববার (২৪ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাজেট প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, গত কয়েক দশকের বাজেট কাঠামো এখনো গতানুগতিক ধারা থেকে বের হতে পারেনি। তার অভিযোগ, আয়ের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ এবং ব্যয়ের ক্ষেত্রে বিলাসী মানসিকতা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার বাজেট প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ করবে এবং বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাব দেবে।

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্বের যেসব দেশ শিক্ষাখাতে সবচেয়ে কম বাজেট বরাদ্দ দেয়, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে মত দেন তিনি।

স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, এই খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। তিনি স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

এছাড়া কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগামী বাজেটে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

রাজস্ব আদায়ে পদে পদে দুর্নীতি রয়েছে: গোলাম পরওয়ার

বিস্তারিত কমেন্টে