বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৯০৩ জন ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা চার বছর মেয়াদি স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষাসহ ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমান ফলাফল থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ ৩.০০ বা তার বেশি হলে তা প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.০০ বা তার বেশি এবং ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তার বেশি ফলাফলকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে।
প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে eRecruitment পোর্টালের মাধ্যমে। আবেদন ফি হিসেবে ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের জন্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
অনলাইন ডেস্ক 

























