বাংলাদেশ ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নিলামে আরও ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য বাড়ানো এবং রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এবার নিলামের মাধ্যমে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলার সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে উদ্বৃত্ত ডলার বাজার থেকে কিনে রিজার্ভ শক্তিশালী করছে বাংলাদেশ ব্যাংক।

চলতি মে মাসেই একাধিক দফায় মোট ৫৬৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থবছর ২০২৫-২৬ শুরু হওয়ার পর থেকে ডলার বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও নিয়মিত নিলামের মাধ্যমে ডলার ক্রয়ের এই ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৬.২৩ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রিজার্ভের ওপর চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখছে।

kalprakash.com/SS 

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নিলামে আরও ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ

প্রকাশিত: ০২:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬