বাংলাদেশ ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি, ত্রিশাল উৎসবমুখর

তারেক রহমান, সংগৃহীত ছবি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে এ আয়োজন হওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এই আয়োজনে যোগ দিতে শনিবার (২৩ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও জনগণ।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালসহ পুরো জেলায় গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। সাজানো হয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ ও আশপাশের এলাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের দিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দুপুর ২টায় তিনি নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন এবং বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে নজরুল একাডেমি মাঠে বসেছে গ্রামীণ মেলা ও বইমেলা, যেখানে শত শত স্টল রয়েছে।

মঞ্চ, প্যান্ডেল, সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ চলছে।

kalprakash.com/SS 

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি, ত্রিশাল উৎসবমুখর

প্রকাশিত: ০২:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬