মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৩:২১
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:০৮
শেয়ার: mail
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দুপুরের আগেই দেশের ছয় অঞ্চলে তীব্র কালবৈশাখীর আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সংশোধিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দুই ধরনের মাত্রায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর প্রভাবে নদীপথ হঠাৎ করে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই ছোট-বড় সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বিস্তারিত কমেন্টে