মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০১:৪৪
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অবদানে সম্মাননা প্রদান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অবদানে সম্মাননা প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে গত ১৭ মে রোববার প্যারিসের ১৮ নম্বর এলাকায় একটি অভিজাত হলরুমে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজান সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভারভিলিয়ের মেয়র সুফিয়ান কারোমি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি কাউন্সিলর তানিয়া তনু ও নাহিদ ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, প্রবাস জীবনে দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অবদানে সম্মাননা প্রদান

বিস্তারিত কমেন্টে