বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৯:১৫
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার আইনমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:১৫
শেয়ার: mail
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ফাইল ছবি)

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই অপ্রতিহত বা শাস্তিহীন থাকতে দেওয়া হবে না। দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার।

আইনমন্ত্রী বলেন, মাগুরার আসিয়া ও ঢাকার রামিসার ঘটনা মানবিক মূল্যবোধকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এমন অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, রামিসার মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করা হবে। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, মামলাটিকে ফাস্ট ট্র্যাকের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই মামলা একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এখন থেকে ধর্ষণসংক্রান্ত কোনো মামলা প্রত্যাহারের বিষয় আর বিবেচনায় আসবে না—এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ার হলেও সরকার দ্রুত কার্যকরের জন্য অনুরোধ করতে পারে।

সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন, শিশু রামিসা হত্যার বিচার করে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার আইনমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে