রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫১:৫০
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

বিশ্বকাপ অনিশ্চিত, চোটে শঙ্কায় আর্জেন্টাইন তরুণ তারকা নিকো পাজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:০৪
শেয়ার: mail
বিশ্বকাপ অনিশ্চিত, চোটে শঙ্কায় আর্জেন্টাইন তরুণ তারকা নিকো পাজ

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। চোটের কারণে টুর্নামেন্ট মিস করার শঙ্কায় আছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭–এর হয়ে দারুণ মৌসুম কাটানো ২১ বছর বয়সী এই ফুটবলার হাঁটুর সমস্যার কারণে সর্বশেষ পারমার বিপক্ষে মাঠে নামতে পারেননি। এর আগে ভেরোনার বিপক্ষে ম্যাচে তিনি বাঁ হাঁটুতে আঘাত পান।

প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা না পড়লেও হাঁটুর হাড়ে জটিলতা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে তার ফিটনেস নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা শিবির।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যারা ইতালিতে গিয়ে ক্লাব মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন নিকো পাজ। তবে এই চোট তার বিশ্বকাপ স্বপ্নে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশ্বকাপের আগে তার সুস্থতা এখন আর্জেন্টিনা দলের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ অনিশ্চিত, চোটে শঙ্কায় আর্জেন্টাইন তরুণ তারকা নিকো পাজ

বিস্তারিত কমেন্টে