সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৭:৪৯
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

ভুয়া প্রচারণা ও সন্ত্রাসবাদেও থামবে না পাকিস্তানের অগ্রযাত্রা: আসিম মুনির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
ভুয়া প্রচারণা ও সন্ত্রাসবাদেও থামবে না পাকিস্তানের অগ্রযাত্রা: আসিম মুনির

সংগৃহীত ছবি

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, বহিঃসমর্থিত সন্ত্রাসবাদ, ভুয়া প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্য পাকিস্তানের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

সোমবার কোয়েটা গ্যারিসন সফরকালে কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোয়েটার ছাত্র অফিসার ও শিক্ষক সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে উদীয়মান প্রযুক্তি, বহুমাত্রিক সামরিক অভিযান, তিন বাহিনীর সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

আসিম মুনির বলেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। তিনি কর্মকর্তাদের নিজেদের এবং অধীনস্থ সদস্যদের সবসময় প্রস্তুত রাখার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রক্সি যুদ্ধ ও অপপ্রচারের মাধ্যমে পাকিস্তানের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও রাষ্ট্রের স্থিতিস্থাপকতা ও জনগণের ঐক্যের কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সেনাপ্রধান বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী জনগণের সমর্থন নিয়ে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বেলুচিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উন্নত প্রশাসন, জনমুখী নীতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সূত্র: জিও টিভি

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ভুয়া প্রচারণা ও সন্ত্রাসবাদেও থামবে না পাকিস্তানের অগ্রযাত্রা: আসিম মুনির

বিস্তারিত কমেন্টে