বাংলাদেশ ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

রোদে কালচে হাত? ঘরোয়া উপায়েই ফিরবে উজ্জ্বলতা

রোদে বেশি সময় থাকলে হাতের ত্বকে ট্যান পড়ে কালচে ও রুক্ষ দেখাতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ঘরোয়া উপায় নিয়মিত অনুসরণ করলেই হাতের উজ্জ্বলতা ধীরে ধীরে ফিরে আসতে পারে। বাইরে বের হওয়ার আগে মুখের পাশাপাশি হাতেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এতে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকে এবং নতুন করে ট্যান পড়ার ঝুঁকি কমে যায়।

রোদে ত্বক শুষ্ক হয়ে গেলে মধু ও অলিভ অয়েলের মিশ্রণ বেশ উপকারী হতে পারে। কয়েক ফোঁটা মধুর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হাতে হালকা মালিশ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক নরম ও মসৃণ হতে সাহায্য করে। এছাড়া ট্যান কমাতে সয়াবিন পাউডার, দুধের সর, কাঁচা হলুদ ও গাজরের রস মিশিয়ে তৈরি প্যাকও ব্যবহার করা যায়। এটি হাতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে কালচে ভাব কিছুটা কমতে পারে।

আলু ও লেবুর রসও ট্যান দূর করার জনপ্রিয় ঘরোয়া উপায়। আলুর রসের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ট্যান পড়া অংশে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেললে উপকার পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে হাতের ত্বকের উজ্জ্বলতা ফিরতে পারে। তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা নতুন কিছু ব্যবহারের আগে সতর্ক থাকাই ভালো।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

রোদে কালচে হাত? ঘরোয়া উপায়েই ফিরবে উজ্জ্বলতা

প্রকাশিত: ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬