বাংলাদেশ ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

মোংলায় বাড়ির সীমানার গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাতেন সড়কের বাসিন্দা হালিম-মতিন পরিবারের সঙ্গে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী হোসেন-শহীদ পরিবারের। গত বুধবার দুপুরে হালিম-মতিন পরিবার তাদের বাড়ির সীমানায় থাকা একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় ওই ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হোসেন-শহীদ পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে হালিম-মতিন পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় সাঈম, মাহিন, হালিম, মতিন, মাছুমা, বেবি ও মরিয়ম আহত হন। হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, ঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৬৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও একটি চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় ওইদিনই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম বলেন, এই দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বুধবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও একাধিকবার তাদের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SAS

শুক্রবার, ১৫ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

প্রকাশিত: ০৭:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬