সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৫:২৫
শিরোনাম
● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা

পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি)-এর অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. আবুল হাসনাত মোহা. শামীম
ড. আবুল হাসনাত মোহা. শামীম

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

শিক্ষাজীবনে তিনি ১৯৯১ সালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৯৭ সালে স্নাতক এবং ১৯৯৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয় জীবন শেষে তিনি শিক্ষা মন্ত্রণালয় ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধীনে পরিচালিত বিভিন্ন দেশি-বিদেশি গবেষণা প্রকল্পে যুক্ত হন। ‘শিক্ষা কমিশন-২০০৩’-এ গবেষণা সহকারী হিসেবে কাজ করে প্রশংসা অর্জন করেন। পরে ২০০৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে জাপান সরকারের মনবুশো বৃত্তির আওতায় Okayama University থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণা ও লেখালেখিতেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ও গ্রন্থে তার ৪০টিরও বেশি গবেষণাপত্র এবং ৯টি বই প্রকাশিত হয়েছে। ভেষজ উদ্ভিদ ও মাটির স্ট্রেপটোমাইসিস (Soil Streptomyces spp.) প্রজাতি থেকে নতুন অ্যান্টিবায়োটিক ও কীটনাশক আবিষ্কার নিয়ে তার গবেষণা বিশেষভাবে সমাদৃত। এছাড়া তার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির ‘কৃষিশিক্ষা’ প্রথম ও দ্বিতীয় পত্র বই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

বিস্তারিত কমেন্টে