বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২০:৪৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল

সুনেরাহ বিনতে কামাল, সংগৃহীত ছবি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল গায়ের রং নিয়ে বডি শেমিংয়ের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী সহকর্মীদের কাছ থেকেই এমন কটাক্ষের মুখে পড়েছেন তিনি, যা তাকে বিস্মিত করেছে।

অভিনেত্রীর ভাষায়, সহকর্মী নায়িকারা পর্যন্ত তার গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। এমনকি তার ফর্সা করার প্রসাধনী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এসব শুনে রাগ না করে বরং হাসি পেয়েছিল বলে জানান এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমেও বারবার গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। এক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে মন্তব্য করেন যে তার গায়ের রং নায়িকার মতো নয়। যদিও এসব মন্তব্যে আগে মন খারাপ হলেও এখন তিনি বিষয়গুলোকে ভিন্নভাবে দেখছেন।

‘এটা আমাদেরই গল্প’ ও ‘ন ডরাই’ সিনেমার এই অভিনেত্রী বলেন, যারা এ ধরনের মন্তব্য করেন তারা মানসিকভাবে সংকীর্ণ চিন্তার মধ্যে আটকে আছেন বলে তিনি মনে করেন। তার মতে, সমাজে বৈচিত্র্য থাকাই স্বাভাবিক এবং সবাই এক রকম হলে তা সৌন্দর্যকে সীমিত করে ফেলত।

বর্তমানে সুনেরাহ নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করেন এবং নিজের কাজের প্রতি মনোযোগ রাখেন বলে জানান। তিনি বলেন, অভিনয়ের উন্নতি ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল

বিস্তারিত কমেন্টে