সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:৪৫

আল-আইজারিয়ায় ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
আল-আইজারিয়ায় ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনি দোকান

জেরুজালেমের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-আইজারিয়া শহরে প্রায় ৫০টি ফিলিস্তিনি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নতুন একটি সড়ক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে মানবাধিকার সংগঠন ও শান্তিকামী গোষ্ঠীগুলোর দাবি, এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু সড়ক নির্মাণ নয়। তাদের মতে, বিতর্কিত ‘ই১’ এলাকা থেকে ফিলিস্তিনিদের যাতায়াত সীমিত করে সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলাচল আরও সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘পিস নাউ’সহ বিভিন্ন সংগঠন বলছে, নতুন এই সড়ক ব্যবস্থা কার্যকর হলে ফিলিস্তিনিদের জন্য চলাচলের পথ আরও দীর্ঘ ও জটিল হয়ে পড়বে। একই সঙ্গে অঞ্চলটিতে ফিলিস্তিনিদের উপস্থিতিও ধীরে ধীরে সংকুচিত হবে।

উচ্ছেদ অভিযানের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত আইনি সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। দোকান মালিকরা কয়েক দিন আগে নোটিশ পেলেও তাদের আইনজীবীরা আদালতে যাওয়ার পর রায় ঘোষণার আগেই সব স্থাপনা ভেঙে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আবু গালিয়েহ বলেন, এটি শুধু ব্যবসা হারানোর ঘটনা নয়, বরং প্রায় ৪৮ বছরের পরিশ্রম মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ার বেদনা।

আন্তর্জাতিক মহলের মতে, এ ধরনের বসতি সম্প্রসারণ ও স্থাপনা ধ্বংসের ঘটনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

আল-আইজারিয়ায় ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল

বিস্তারিত কমেন্টে