সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৩:৫৮

নাটোরে ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের দুই সদস্য আটক, ৩ মোবাইল জব্দ

মো. মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
নাটোরে ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের দুই সদস্য আটক, ৩ মোবাইল জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরে ইমো, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যাকিং ও সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নাটোরের লালপুর উপজেলার জোতগৌরী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জোতগৌরী গ্রামের মো. চান্দের আলীর ছেলে মো. সোহেল রানা (১৯) এবং একই গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রাজীব আলী (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার দিবাগত রাতে জোতগৌরী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে রাজীব আলীর বাড়ির বারান্দা থেকে অনলাইন মাধ্যমে হ্যাকিং ও প্রতারণায় লিপ্ত থাকা অবস্থায় সোহেল ও রাজীবকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের দুই সদস্য আটক, ৩ মোবাইল জব্দ

বিস্তারিত কমেন্টে