রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:০৮:৪২
শিরোনাম
● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ● হুথি সংঘাতের মধ্যে সৌদিকে ইসরায়েলের সহায়তা নিতে বললেন ট্রাম্প ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ● হুথি সংঘাতের মধ্যে সৌদিকে ইসরায়েলের সহায়তা নিতে বললেন ট্রাম্প ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে

পাবনার স্কুলে আতঙ্ক, একে একে অসুস্থ ৭০ জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
পাবনার স্কুলে আতঙ্ক, একে একে অসুস্থ ৭০ জন

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৭০ জনের বেশি শিক্ষার্থী। শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, টিফিন শেষে ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় ক্লাস শুরু হলে কক্ষের ভেতরে থাকা একটি প্লাস্টিকের ডোপ থেকে গন্ধ বের হয়। এরপর প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে প্রায় ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। আতঙ্কে সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রয়োজনে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী বলেন,
‘দুপুরে হঠাৎ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে দেখি অনেকের মাথাব্যথা, বমি ও বমিভাব হচ্ছে। একে একে আরও অনেকে অসুস্থ হয়ে যায়। পরে আমরা সবাইকে হাসপাতালে পাঠাই। ক্লাসরুমে একটি প্লাস্টিকের ডোপ পাওয়া গেছে।’

চিকিৎসকদের ধারণা, ওই প্লাস্টিকের ডোপে উকুন মারার ওষুধ ছিল। সেখান থেকে ছড়ানো গন্ধের কারণেও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন,
‘একসঙ্গে অনেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন,
‘ঘটনার পরপরই শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অনেকেই সুস্থ হয়ে উঠছে।’

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

পাবনার স্কুলে আতঙ্ক, একে একে অসুস্থ ৭০ জন

বিস্তারিত কমেন্টে