মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৩৫:০১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে।

বৃহস্পতিবার (১৪ মে) তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এতে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত ছিলেন।

এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, ওই সময় নিহতদের প্রকৃত সংখ্যা গোপন রাখতে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

এ মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা-সহ দেশের চারটি এলাকায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলেও দাবি করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়

বিস্তারিত কমেন্টে