শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৮:৩৩

আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না: জামায়াত আমির

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:২৪
শেয়ার: mail
আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না: জামায়াত আমির

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (ফাইল ছবি)

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে চাঁদাবাজির সঙ্গে বাইরের কোনো শক্তি নয়, বরং দেশের ভেতরের পরিচিত লোকজনই জড়িত।

মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর-১ এলাকায় শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি বাজার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার খোঁজ নেন।

তিনি বলেন, এখানে আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। এখানে আমাদের সঙ্গেই থাকা লোকজনই এসব কাজ করছে, যাদের পরিচয় আমরা সবাই জানি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্যরা যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেন যে দেশে চাঁদাবাজি হবে না, তাহলে এটি বন্ধ করা সম্ভব।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ব্যবসায়ীরা চাইলে তারা পাশে থাকতে প্রস্তুত।

বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে বাজার অস্থির, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে রয়েছে। নীরব চাঁদাবাজির অভিযোগও তিনি শুনেছেন বলে জানান।

পরিদর্শনকালে এক ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারে সরকারি বরাদ্দকৃত দোকান ভাড়া ও মালিকানা ব্যবস্থায় জটিলতা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, মাদক সমস্যা এবং নীরব চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা এখানে কোনো মহড়া দিতে আসিনি, বাজারের বাস্তব অবস্থা বোঝার জন্য এসেছি।

পরিদর্শনে তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না: জামায়াত আমির

বিস্তারিত কমেন্টে