বাংলাদেশ ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রাজু আহমেদ।

মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি নতুন সদস্যদের তালিকা প্রকাশ করলে এতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা যায়, এবার মোট ৪৪১ জন সাংবাদিককে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া স্বাক্ষরিত তালিকা ইতোমধ্যে ক্লাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।

তালিকা প্রকাশের পর নতুন স্থায়ী সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা যায়। সাংবাদিক মহলেও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ

প্রকাশিত: ১১:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬