সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৫১
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান-কে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। তবে অনেকের অজানা, সাইফের আগে একসময় অন্য এক অভিনেতার প্রতি গভীর আকর্ষণ ছিল কারিনার।

নিজেই এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন কারিনা। তিনি বলেন, তার প্রথম দিকের ক্রাশ ছিলেন অভিনেতা অক্ষয় খান্না। স্কুলজীবন থেকেই তার অভিনয়ের ভক্ত ছিলেন তিনি।

কারিনা জানান, যখন অক্ষয় খান্নার প্রথম সিনেমা ‘হিমালয় পুত্র’ মুক্তি পায়, তখন তিনি ছিলেন স্কুলছাত্রী। বড় পর্দায় তাকে দেখেই মুগ্ধ হয়ে যান তিনি। এমনকি সেই সিনেমাটি প্রায় ২০ বার দেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সে সময় অনেক মেয়েই অক্ষয়ের প্রেমে পড়েছিল।

পরে সময়ের ব্যবধানে কারিনারও বলিউডে অভিষেক ঘটে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বড় পর্দায় নিজের জায়গা করে নেন এবং অক্ষয় খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগও পান।

২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘হালচাল’-এ প্রথম এবং শেষবারের মতো জুটি বাঁধেন কারিনা ও অক্ষয়। ছবিটি ছিল মালয়ালম সিনেমা ‘গডফাদার’-এর রিমেক।

যদিও কারিনা প্রকাশ্যে অক্ষয় খান্নার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন, তবে অক্ষয়ের পক্ষ থেকে এ বিষয়ে কখনো সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে এক সাক্ষাৎকারে তিনি শুধু ইঙ্গিত দেন যে, কাজের ধরন ও কিছু দিক থেকে কারিনার সঙ্গে তার মিল রয়েছে।

বর্তমানে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা

বিস্তারিত কমেন্টে