বাংলাদেশ ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

অপরাধীর ধর্মীয় পরিচয় বিবেচনায় আসবে না: কঠোর বার্তা থালাপতি বিজয়ের

সংগৃহীত ছবি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন থালাপতি বিজয়। ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অপরাধীর ধর্মীয় পরিচয় কোনোভাবেই বিচার ব্যবস্থায় প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (১২ মে) এক বক্তব্যে বিজয় বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারো ওপর নির্যাতন হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, কোনো মুসলিমের ওপর নির্যাতন হলে কিংবা কোনো হিন্দু অপরাধ করলেও কাউকেই ছাড় দেওয়া হবে না। তার মতে, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, সবার ক্ষেত্রেই আইন সমানভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ধর্মীয় বিদ্বেষ বা সহিংসতার কোনো ঘটনাই সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

ক্ষমতায় আসার পরই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত রাজ্য পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ। বর্তমানে তামিলনাড়ুতে সরকারি নিয়ন্ত্রণে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে।

গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম নির্বাচনে বড় জয় পেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ডিএমকে এবং এআইএডিএমকে-এর রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।

নতুন সরকারের অংশ হিসেবে তিনি বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট তৈরির মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগেরও ঘোষণা দিয়েছেন।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
অপরাধীর ধর্মীয় পরিচয় বিবেচনায় আসবে না: কঠোর বার্তা থালাপতি বিজয়ের
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

অপরাধীর ধর্মীয় পরিচয় বিবেচনায় আসবে না: কঠোর বার্তা থালাপতি বিজয়ের

প্রকাশিত: ০৫:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬