বাংলাদেশ ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

এবার কি মহাদেব হচ্ছেন রণবীর সিং? জোরালো গুঞ্জনে বলিউডে আলোচনা তুঙ্গে

সংগৃহীত ছবি

‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই নতুন করে আলোচনায় রয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ছবিতে জসকিরত ও হামজা—দুই ভিন্ন চরিত্রে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এরই মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়েছে, এবার নাকি তিনি একটি পৌরাণিক চরিত্রে বড় পর্দায় আসতে পারেন। শোনা যাচ্ছে, শিব বা মহাদেবের চরিত্রে দেখা যেতে পারে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লেখক অমীশ ত্রিপাঠী-এর জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’ অবলম্বনে একটি বড় বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এই সিরিজটি তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছে এবং এর গল্পকে তিনটি আলাদা সিনেমায় রূপ দেওয়ার আলোচনা চলছে।

খবরে আরও বলা হচ্ছে, রণবীর নাকি তার নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির স্বত্ব কিনেছেন এবং প্রকল্পটির সঙ্গে প্রযোজনা পর্যায়েও যুক্ত আছেন। তবে এখনো পর্যন্ত পরিচালক কিংবা অন্য অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ছবির শুটিং শুরু হতে পারে ২০২৮ সালে, যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এই বইয়ে শিবকে প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে, যিনি নিজের কাজ ও ব্যক্তিত্বের মাধ্যমে ধীরে ধীরে দেবতুল্য মর্যাদা অর্জন করেন। ফলে এই চরিত্রটি পর্দায় রূপায়ণ করা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর আগেও রণবীরকে ঐতিহাসিক চরিত্র আলাউদ্দীন খিলজি ও বাজিরাওয়ের মতো শক্তিশালী চরিত্রে দেখা গেছে, তাই ভক্তদের মধ্যে শিব চরিত্রে তাকে দেখার সম্ভাবনায় উত্তেজনা আরও বেড়েছে।

তবে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। কারণ লেখক অমীশ ত্রিপাঠী নিজেই জানিয়েছেন, বইটির সিনেমা স্বত্ব এখনো তার কাছেই রয়েছে এবং কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, রণবীরের প্রতি তার শ্রদ্ধা থাকলেও এই খবরটি সঠিক নয়।

এদিকে রণবীর সিংও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ফলে সত্যিই তিনি মহাদেবের চরিত্রে অভিনয় করবেন কি না, তা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়ছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

এবার কি মহাদেব হচ্ছেন রণবীর সিং? জোরালো গুঞ্জনে বলিউডে আলোচনা তুঙ্গে

প্রকাশিত: ০৫:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬