শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:২২:১৯

সৌদি ক্লাবে যাওয়া নিয়ে মুখ খুললেন বার্সা তারকা রাফিনিয়া

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
সৌদি ক্লাবে যাওয়া নিয়ে মুখ খুললেন বার্সা তারকা রাফিনিয়া

ছবি : সংগৃহীত

সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জনের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তিনি জানিয়েছেন, আপাতত তার পুরো মনোযোগ বার্সেলোনাকেই ঘিরে।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে রাফিনিয়া বলেন, তিনি নিজেকে আরও বহু বছর বার্সেলোনায় দেখতে চান। তার বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত রয়েছে এবং ক্লাব চাইলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় তিনি প্রস্তুত।

এই মন্তব্যের মাধ্যমে তিনি কাতালান ক্লাবটির প্রতি নিজের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। রাফিনিয়া জানিয়েছেন, বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তিনি সামনে এগোতে চান।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে তার গোল সংখ্যা ১৯ এবং অ্যাসিস্ট ৮টি। তার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ মিলিয়ন ইউরো।

এর আগে গুঞ্জন ছিল, মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাব বড় অঙ্কের প্রস্তাব দিয়ে তাকে দলে নিতে আগ্রহী। তবে সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনায় আপাতত ইতি টানলেন রাফিনিয়া।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: রাফিনিয়া সৌদি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

সৌদি ক্লাবে যাওয়া নিয়ে মুখ খুললেন বার্সা তারকা রাফিনিয়া

বিস্তারিত কমেন্টে