বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:১১:২৪
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

ক্সি ভোটে পাস হওয়া বাইডেন আমলের ব্যয় আইনকে অসাংবিধানিক বলল মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৮
শেয়ার: mail
ক্সি ভোটে পাস হওয়া বাইডেন আমলের ব্যয় আইনকে অসাংবিধানিক বলল মার্কিন আদালত

সংগৃহীত ছবি

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। আইনটি পাসের সময় কংগ্রেসের সদস্যদের প্রক্সি ভোটের মাধ্যমে দেওয়া ভোটকে কোরাম পূরণের জন্য গণনা করা যায় না বলে রায় দিয়েছেন আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা।

করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় কংগ্রেসের সদস্যদের প্রক্সি ভোট দেওয়ার সুযোগ চালু করা হয়েছিল। এই বিশেষ ব্যবস্থার আওতায় ২০২২ সালে ব্যয় বিলটি পাস হয়।

শুক্রবার ৯-৮ ভোটে দেওয়া রায়ে আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের অধিবেশনে কোরাম পূরণের জন্য সদস্যদের প্রক্সি ভোট গণনা করা যায় না। ফলে আইনটি পাসের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল। এর আগে ২০২২ সালে একজন জেলা আদালতের বিচারকও একই সিদ্ধান্ত দিয়েছিলেন।

২০২২ সালে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সমন্বিত ব্যয় বিলটি প্রতিনিধি পরিষদে ২২৫ ভোটে পাস হয়। এর মধ্যে ২০১ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। ভোটের সময় একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারপতি কোরি উইলসন সংখ্যাগরিষ্ঠের পক্ষে রায় লেখেন। এতে বলা হয়, প্রক্সি ভোটের ব্যবস্থা চালু রাখার পক্ষে সরকার কোনো জরুরি পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করতে পারেনি।

২০২৩ সালে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ মামলা করেন। টেক্সাসে প্রেগন্যান্ট ওয়ার্কার্স ফেয়ারনেস অ্যাক্টের প্রয়োগ বন্ধ করাই ছিল তার আবেদনের উদ্দেশ্য। আইনটিতে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তাকে গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। শুক্রবারের রায়ে প্যাক্সটনের আবেদন মঞ্জুর করেন আদালত।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, আইনটি পাসের প্রক্রিয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হলে এর প্রভাব অন্য আইনেও পড়তে পারে। কারণ, প্রক্সি ভোটের মাধ্যমে পাস হওয়া আরও অনেক আইন রয়েছে।

শ্রমিক অধিকারবিষয়ক সংস্থা এ বেটার ব্যালান্সের সভাপতি ইনিমাই চেটিয়ার বলেন, ফিফথ সার্কিটের আওতাভুক্ত রাজ্যগুলোতে গর্ভবতী কর্মীদের অধিকার রক্ষায় এ রায়ের বড় প্রভাব পড়তে পারে। আইনটির বিধান তৈরিতে তার সংস্থা আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করেছিল।

চেটিয়ার আরও বলেন, এসব রাজ্যের কোনো কর্মী কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা চাইলে এবং নিয়োগকর্তা তা দিতে অস্বীকার করলে ওই কর্মী পরবর্তী সময়ে মামলা করতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক এই রায়ের উল্লেখ করতে পারেন। তার মতে, আইনটি অসাংবিধানিকভাবে প্রণীত হয়েছে বলে আদালতের দেওয়া সিদ্ধান্ত মামলার নির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা রায়ে জানিয়েছেন, এ সিদ্ধান্তের প্রয়োগের ক্ষেত্র সীমিত। এটি শুধু টেক্সাসে আইনটির কার্যকারিতার ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারপতি জেমস গ্রেভস জুনিয়র ভিন্নমত দিয়েছেন। তার মতে, সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মার্কিন সংবিধানের কোরাম-সংক্রান্ত ধারার ভুল ব্যাখ্যা করেছেন।

গ্রেভস লিখেছেন, ভোটের সময় প্রয়োজনীয় সংখ্যক সদস্য শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কোরাম নিয়ে কোনো সদস্য আপত্তি জানাননি। সংবিধানে আইনপ্রণেতাদের শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক করার মতো অতিরিক্ত কোনো শর্ত আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

২০২২ সালের ওই ব্যয় বিলে বিভিন্ন ফেডারেল সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ইউক্রেন ও ন্যাটোর মিত্রদেশগুলোর জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার জরুরি সহায়তা রাখা হয়েছিল। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ৪০ বিলিয়ন ডলার।

সূত্র: সিএনএন

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ক্সি ভোটে পাস হওয়া বাইডেন আমলের ব্যয় আইনকে অসাংবিধানিক বলল মার্কিন আদালত

বিস্তারিত কমেন্টে