বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৯:২১
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

জাবিতে শুরু হলো ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
জাবিতে শুরু হলো ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক

প্রায় চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যানেজমেন্ট উইকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা।

এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ, মো. রুবেল, মো. মাহফুজুর রহমান, সুনীতি দেবী মণ্ডল ও আফিফ বিন মুসতাকিমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ফ্ল্যাশমব পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী দিনের কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘প্রায় চার বছর পর ৫১তম আবর্তনের উদ্যোগে ম্যানেজমেন্ট উইকের আয়োজন করা হচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা, বিভাগ প্রতিবছর এ আয়োজনের উদ্যোগ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও ব্যবস্থাপনাগত দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও জানান, আয়োজনের দ্বিতীয় দিন সোমবার (২৩ নভেম্বর) ট্রেজার হান্ট ও স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হবে। স্পোর্টস কার্নিভাল কেন্দ্রীয় খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে আয়োজন করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাবিতে শুরু হলো ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক

বিস্তারিত কমেন্টে